শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১:১৯ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

সাংবাদিকতা পেশার বদনাম যেন না হয়,খেয়াল রাখুন সাংবাদিক নেতাদের প্রতি: তথ্যমন্ত্রী

logoখবরের সময় ডেস্কশনিবার, ৩ এপ্রিল ২০২১, রাত ২:১৬ সময় 0329
সাংবাদিকতা পেশার বদনাম যেন না হয়,খেয়াল রাখুন সাংবাদিক নেতাদের প্রতি: তথ্যমন্ত্রী

সাংবাদিকতা পেশার বদনাম যেন না হয়,খেয়াল রাখুন সাংবাদিক নেতাদের প্রতি: তথ্যমন্ত্রী

 সাংবাদিকতা পেশার বদনাম যেন না হয় সেদিকে খেয়াল রাখতে সাংবাদিকদের সংগঠন ও সাংবাদিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, সাংবাদিকতা শুধু পেশা নয়,এটি অনেকের কাছে একটি ব্রত। বহু সাংবাদিক আছেন যারা সরকারি চাকরিতে প্রবেশ করলে সচিব হয়ে অবসরে যেতে পারতেন। অনেকে বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে সাংবাদিকতা পেশায় এসেছেন। বিশ্ববিদ্যালয়ের ভালো ভালো ছেলেরা সাংবাদিকতায় পড়াশোনা করে সাংবাদিকতাকে ভালোবেসে এ পেশায় আসেন।
শুক্রবার (২ এপ্রিল) দুপুরে কাপ্তাই উপজেলা অডিটোরিয়ামে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া, রাউজান ও রাঙ্গামাটি জেলার কাপ্তাই, রাজস্থলী ও কাউখালী উপজেলায় কর্মশালার সমাপনী দিনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা একটি গণতান্ত্রিক-বহুমাত্রিক সমাজে বসবাস করি, এ সমাজের দর্পণ হচ্ছে গণমাধ্যম, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সুতরাং গণমাধ্যম যখন সঠিকভাবে কাজ না করে তখন বহুমাত্রিক সমাজ ও গণতান্ত্রিক সমাজ ক্ষতিগ্রস্ত হয়।
তিনি বলেন, আজকের পৃথিবীটা এমন হয়ে গেছে মানুষ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। মানুষ এখন অন্যকে নিয়ে ভাবে না। এমনকি পরিবারের অন্য সদস্যদের নিয়েও ভাবে না। মানুষ শুধু ছুটে চলছে, কার আগে কে যাবে। কাকে টপকিয়ে, ল্যাং মেরে উপরে যাবে সেটা নিয়েই ছুটে চলে। এটি একটি অসুস্থ প্রতিযোগিতা।সাংবাদিকদের উদ্দেশে ড. হাছান মাহমুদ বলেন, সাংবাদিকদের রাষ্ট্রের ও সমাজের দর্পণ হিসেবে কাজ করার পাশাপাশি আমরা যাতে উন্নত সমাজ গঠন করতে পারি, সেটির ব্যাপারেও লিখতে হবে। একই সঙ্গে যে কথা বলতে পারে না, যার ভাষা হারিয়ে গেছে তার জন্যও লিখতে হবে।তথ্যমন্ত্রী বলেন,দু-একজন সাংবাদিকের অনৈতিক কাজের জন্য পুরো সাংবাদিক সমাজকে দায়ী করা যাবে না। সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। কিছু ব্যক্তির কারণে সাংবাদিকদের যাতে বদনাম না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারন একজন সাংবাদিক যা করতে পারে তা অন্য কেউ তা পারেনা।
পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান,পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার,কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান ও কুষ্ঠ হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং প্রমুখ।পরে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণে অংশ গ্রহনকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ। উল্লেখ্য, প্রশিক্ষণে কাপ্তাই, রাঙ্গুনিয়া, কাউখালি, রাজস্থলী এবং রাউজান উপজেলার ৩৫ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
এদিকে তথ্যমন্ত্রী তার নির্বাচনি এলাকা রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অপর এক অনুষ্ঠানে বলেন, ধর্মকে ব্যবহার করে নৈরাজ্য সৃষ্টিকারীরা কখনও সফল হবে না। দেশ যখন এগিয়ে যাচ্ছে,ধর্মের নামে বিএনপি-জামায়াতসহ একটি মহল গন্ডগোল লাগিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। দেশবাসীকে এদের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকতে হবে।
ইসলামের নামে নৈরাজ্য করে মানুষের ঘরবাড়ি ও গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তারা হাটহাজারী ভূমি অফিসে অগ্নি হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে দিয়েছে, ফায়ার সার্ভিসে হামলা করে আগুন লাগিয়ে দিয়েছে, এই বিষয়গুলো কখনও ইসলাম সমর্থন করে না।
তথ্যমন্ত্রী আরও বলেন, যারা যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে, যারা স্বাধীনতাবিরোধী, সেই বিএনপি-জামায়াতচক্র এখনও দেশের বিরূদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর, তাদের সহযোগিতায় সুযোগ সন্ধানের অপেক্ষায় থাকা একটি মহল ইসলামের নামে গন্ডগোল সৃষ্টি করে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আর, তারা যে এসব করে সরকারের উন্নয়নের ধারাকে থামিয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত, দেশের সাধারণ জনগণ তা বোঝে এবং জনগণই এসব নৈরাজ্য প্রতিহত করবে।
তথ্যমন্ত্রী বলেন, সুতরাং ধর্মকে ব্যবহার করে যারা ব্যক্তিগত ও দলের স্বার্থ হাসিল করতে চায়, তাদের এসব অপচেষ্টা কখনোই সফল হবে না।

বিষয়- সংগঠন, গণমাধ্যম, খবরের সময় ডেস্ক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর